২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামালপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তারাও মারা যান।

জামালপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
জামালপুর শহরে বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে একটি ট্রাক ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 01:26 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

জামালপুর শহরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচলিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি ফয়সাল মো. আতিক। 

নিহতরা হলেন- মেলান্দহের কাপাসহাটিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে ও  ইজিবাইকটির চালক রোকন মাহমুদ (৪৫), শেখ সাদী গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মরিচ ব্যবসায়ী আব্দুল মালেক (৫৩) ও জামালপুর বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান (৫৫)। 

ওসি ফয়সাল জানান, সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের বেলটিয়া টিউবওয়েলপাড় মোড়ে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। 

“এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা দুজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তারাও মারা যান।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে। 

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে, সেটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।