২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই মেয়ের মৃত্যু

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। 

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হল- ওই গ্রামের রামপ্রসাদ দেবনাথ ও অপর্ণা দেবনাথ দম্পতির মেয়ে সুস্মিতা দেবনাথ এবং মৃত উত্তম দাস ও ভারতি দাসের মেয়ে রিয়া দাস। তারা প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, দুই শিশু দুপুরে একসঙ্গে পুকুরে স্নান করতে যায়। বেশ কিছুটা সময় পরও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পুকুরে খোঁজার একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি মিজানুর বলেন, “পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।”