১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফাল্গুনের বৃষ্টিতে শেরপুরে সজীবতার ছোঁয়া

হালকা বৃষ্টির কারণে শেরপুর শহরসহ আশেপাশের এলাকায় রাস্তাঘাটে পানি জমতেও দেখা যায়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 10:28 AM

Updated : 26 Aug 2026, 03:09 PM

ফাল্গুনের বৃষ্টিতে সিক্ত হয়েছে শেরপুর। দুদিনের থেমে থেমে হালকা বৃষ্টিতে  প্রকৃতিতে সজীবতার ছোঁয়া লেগেছে। শীতের জমে থাকা ধুলোর আস্তরণ কেটে গিয়ে সবুজ হাসি ফুটে উঠেছে চারপাশে। 

বৃহস্পতিবার এবং শুক্রবার সকালের এমন বৃষ্টি কৃষির জন্যও আশীর্বাদ বলছেন সংশ্লিষ্টরা। হালকা বৃষ্টির কারণে শেরপুর শহরসহ আশেপাশের এলাকায় রাস্তাঘাটে পানি জমতেও দেখা যায়। 

শুক্রবার সকালে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতীতে আড়াই মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে বোরো ধানের, সবজির এবং আমের মুকুলের জন্য খুবই উপকার হয়েছে। 

তবে শেরপুরে শুক্রবার সকালের বৃষ্টির রিপোর্ট শনিবার সকালে পাওয়া যাবে, বলেন তিনি। 

শেরপুর শহরের বাসিন্দা আবদুল হক বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে বিভিন্ন স্থানে ধুলোবালির আস্তরণ পড়েছিল, ফাল্গুনের এই বৃষ্টির ছোঁয়ায় সেগুলো কেটে গেছে। 

শুক্রবার সকাল পৌনে ১০টা পর্যন্তও শেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে।