২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা

রামগতির ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা এ তথ্য জানান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুত করা ৯০০ লিটার ডিজেল তাৎক্ষণিক বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নিলুফা ইয়াসমিন নিপা এ তথ্য জানান। 

উপজেলা প্রশাসন জানায়, চরআলগী ইউনিয়নে লাইসেন্সবিহিনী পেট্রোলিয়াম মজুত ও শর্ত লঙ্ঘন করে জ্বালানি তেল বিক্রির অপরাধে ‘পেট্রোলিয়াম আইন’ অনুযায়ী ব্যবসায়ী দ্বীন মোহাম্মদকে জরিমানা করা হয়েছে।  

ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, অভিযানের সময় পেট্রোল পাম্পেও তদারকি করা হয়েছে। পাম্পে তেলের মজুত বর্তমানে স্বাভাবিক রয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।