২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে অজ্ঞাত নারীর লাশ

ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যার পর নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা।

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে অজ্ঞাত নারীর লাশ

নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 10:23 PM

Updated : 14 Aug 2022, 10:23 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে চণ্ডীগড় ইউনিয়নের চারকুরিয়াডর গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান।

“আনুমানিক ২৯ বছর বয়সী ওই নারীর পরনে ছিল সাদা পাজামা এবং কালো ও পেস্ট রংয়ের প্রিন্ট সালোয়ার কামিজ।”

Image

নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ

এনামুল হক জানান, রোববার দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে নদীতে যান। তখন তারা নদীর তীরে এক নারীর মরদেহ দেখতে পান। মরদেহের অর্ধেক অংশ পানিতে পড়ে ছিল। জেলেরা বিষয়টি থানার পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহ থেকে প্রায় ১০ গজ দূরে ওই নারীর জুতা, ওড়না ও ২০০ টাকা পাওয়া যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যার পর নদীর পাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা।

“গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে; তারাও ছায়া তদন্ত করবে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।”