২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের চা বাগান থেকে অগ্নিদগ্ধ নারীর লাশ উদ্ধার

ওই নারীকে অন্য কোথাও হত্যার পর গুম করার উদ্দেশ্যে এখানে এনে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

হবিগঞ্জের চা বাগান থেকে অগ্নিদগ্ধ নারীর লাশ উদ্ধার

বাহুবল উপজেলায় একটি চা বাগান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 01:25 PM

Updated : 26 Dec 2023, 01:25 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চা বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান।

তিনি জানান, সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।