১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, ২ তরুণ গ্রেপ্তার

তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গায় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, ২ তরুণ গ্রেপ্তার

জামজামি বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে দুটি মোটরসাইকেলসহ সোহেল ও রতনকে আটক করে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 10:03 AM

Updated : 21 Dec 2023, 10:03 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।

গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া সেতু মোড়ের সোহেল রানা (২০) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামের রতন আলী (২০)।

ওসি বিপ্লব কুমার বলেন, গোপন খবর পেয়ে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জামজামি বাজারের যাত্রী ছাউনির সামনে থেকে দুটি মোটরসাইকেলসহ সোহেল ও রতনকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলগুলো চুরি করার কথা স্বীকার করেছেন বলে ওসি বিপ্লব জানান।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]