২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাজবাড়ীর সাংবাদিকদের

‘অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এই আইন হুমকিস্বরূপ’

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি রাজবাড়ীর সাংবাদিকদের

রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 08:46 PM

Updated : 03 Sep 2022, 08:46 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

শনিবার সকাল ১১টায় উপজেলার মালেক প্লাজার সামনে রাজবাড়ী জেলা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব ও পাংশা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এই আইন দিয়ে সাংবাদিকদের হাত বেঁধে রাখা হচ্ছে। অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এই আইন হুমকিস্বরূপ।

দ্রুত এই আইন বাতিল করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শৌমিত্র শীল, পাংশার জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক মেহেদী হাসান, সুমন বিশ্বাস, সোহেল রানা।