১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

নরসিংদীর মনোহরদীতে একটি সেতুর নিচ থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দীর দীঘাকান্দী সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মনোহরদী থানার এসআই মেহেদী হাসান। 

নিহত মো. শাহিন আলম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঢনডনিয়া গ্রামের মো. নজরুলের ছেলে। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স ২৯ বছর।

এসআই মেহেদী বলেন, সকালে এলাকাবাসী দীঘাকান্দী এলাকায় ব্রিজের নিচে প্লাস্টিকের বস্তায় লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে যুবককে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখা হয়। 

ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।