২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

জালালাবাদ গ্যাসে ৮০ লাখ টাকা আত্মসাৎ: ‘সত্যতা পেয়ে’ দুদকের অভিযান, নথি জব্দ

অভিযোগ রয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 04:31 PM

Updated : 24 Sep 2026, 04:51 PM

সিলেটে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।

দুদুদ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, “অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি।”

দুদক জানায়, জালালাবাদ গ্যাসের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাজস্ব আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আত্মসাতের ঘটনা আড়াল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগও পায় দুদক। এসব অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্রের প্রাথমিক পর্যবেক্ষণ করেন।

দুদক কর্মকতৃা সুবেল আহমদ বলেন, “অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।