Published : 01 Jun 2026, 07:26 PM
এনসিপি ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন।
২৩ মে দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠান। তবে বিষয়টি প্রকাশ্যে আসে রোববার রাতে যখন তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রটি পোস্ট করেন।
ফেইসবুকে দেওয়া এক পোস্টে মাইনুল ইসলাম মান্না বলেন, “এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোর-জবরদস্তি বা চাপের কারণে এই সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক থাকাকালে কেউ যদি আমার কোনো আচরণ বা কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন।”
কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতির চিঠিতে তিনি বলেছেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
তিনি বলেন, তিনি সব সময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন।