২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

২০১৪ সালের ২৪ ডিসেম্বর মামলাটি করেছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 05:04 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে করা আরেক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে পিরোজপুরের এক আদালত।

বুধবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন করে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

মামলার নথির সূত্রে আইনজীবী মামনুন জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। 

পিরোজপুর সদর থানায় করা এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দণ্ড বিধি ১২৩ (ক) ধারায় দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ করা হয়।

বুধবার এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। 

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো আওয়ামী লীগ। কিন্তু দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় তিনি পিরোজপুরে দায়ের করা মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাস পেয়েছেন। মামলাটিও খারিজ হয়। 

বিএনপির এ নেতা আরও বলেন, “তারেক রহমান সব মামলায় খালাস হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ।”

আরও পড়ুন

মুদ্রা পাচার: তারেক-মামুনের ৭ বছর কারাদণ্ডের রায় স্থগিত

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান 

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের ২ মামলা খারিজ

২১ অগাস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরসহ সব আসামি খালাস

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

মোনেমের চাঁদাবাজির মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান