২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার

২০০৩ সালে ফেনী মডেল থানায় একটি ডাকাতি মামলায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেপ্তার
নুরুল আলম শিশির

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 11:43 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ফেনীতে ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে নুরুল আলম শিশিরকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার জানান। 

গ্রেপ্তার শিশির ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণ আবুপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, ২০০৩ সালে ফেনী মডেল থানায় একটি ডাকাতি মামলায় নুরুল আলম শিশিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। 

কিন্তু শিশির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, শিশির দীর্ঘ ২১ বছর ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। 

র‍্যাব কর্মকর্তা রবিউল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুরে আসামি শিশিরকে ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ফেনী মডেল ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, বিকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।