Published : 15 Jul 2025, 02:20 PM
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক মাছচাষির প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রমজাননগর ইউনিয়নের চিংড়াখালি গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন।
নিহত ৪০ বছর বয়সী সুবাস মালো কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ ধীবরের ছেলে।
চিংড়াখালি গ্রামের বাসিন্দা নুরন্নবী হাসান বলেন, সুবাস প্রতিদিন ঘেরে এসে মাছ ধরতেন। সকালে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।
ওসি বলেন, “সুবাস চিংড়াখালি এলাকায় ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ির চাষ করতেন। প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে ঘেরে এসে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।”