চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনি এলাকায় বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীদের উদ্যোগে রোববার বিকালে এ কর্মসূচি পালিত হয়। এই আসনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন মনোনয়ন পেয়েছেন।
বিকাল ৪টায় মতলব উত্তর উপজেলার ঠাকুরচর চৌরাস্তা থেকে বিশাল গণমিছিল বের হয়। সেটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ হয়।
মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন। মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভকারীরা রিভিউ কার্ড প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান।
বিএনপি নেতা গোলাম সারোয়ার মজুমদার বলেন, “চাঁদপুর-২ আসনের প্রাথমিক মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এ আসনের যোগ্য প্রার্থী তানভীর হুদাকে মনোনয়ন না দেওয়া হলে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। মাঠের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে।”
মতলব দক্ষিণ বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা বলেন, “তানভীর হুদা দীর্ঘদিন ধরে মতলবের রাজনীতিতে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন। তার ত্যাগ সমর্থন উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কখনোই তা মেনে নেবে না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, বিএনপি নেতা হান্নান লস্কর, নুরুল হুদা সরকার বাপ্পী, ইব্রাহিম সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু।
তানভীর হুদার বাবা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা। তিনি চাঁদপুর-২ আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন।
