২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালকও নিহত হন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 01:39 AM

Updated : 26 Aug 2026, 03:30 PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ দুইজন পুরুষ ও একটি মেয়ে শিশু নিহত হয়।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান, নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর তথ্য দিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেঁড়ে আসা কুড়িগামী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ সদসরা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স, কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলেন ওসি।