২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে’

বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

‘ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে’
সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।    

সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির জাহিদ বলেন, “যারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। মিটফোর্ডে ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল, কয়েকটি চক্র দেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত ও ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।” 

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন বলেন, “ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা, ফিরিয়ে আনার জন্য নয়। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক সেভাবেই কোনো দিন যেন আবার ফ্যাসিস্ট চালু হতে না পারে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে যাব।”

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, “ষড়যন্ত্রকারীরা চক্রান্তে মেতে উঠেছে। সবাই ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।”   

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খানের পরিচালনায় আরও বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিসবাহ আহমদ জেহীন, জাকারিয়া মো. সালাউদ্দিন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, মেহেদি হাসান সপু, বিমল দেবনাথ, রায়হান উদ্দিন রাজু, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, কাউছার আহমদ রকি, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্যসচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, সদস্যসচিব মুন্না ঘোষ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ তুহিন, শাহপরাণ থানার নুরুল হক মাছুম সদস্যসচিব সোলেমান খা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, বিমানবন্দর থানার সদস্যসচিব এস এম সাগর হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহাদ ফরহাদ চৌধুরী সৈকত, জালালাবাদ থানার আহ্বায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা, মোগলাবাজার থানার আহ্বায়ক হুসেন তালুকদার, সদস্যসচিব ছয়েফ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিমন আহমদ।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে বিকালে নগরীতে মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।   

নগরীর রেজিস্ট্রারি মাঠে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা।

পরে শহীদ মিনারের সামনে সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহেদুল কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহীন।