পিরোজপুরে বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষায় মেয়ে
এ অবস্থায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসতে হয়েছে এক মেধাবী শিক্ষার্থীকে।
শনিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান মেধাবী ছাত্রী শারমিন আক্তারের মা।
হাসপাতাল থেকে রোববার সকালে মরদেহ বাড়িতে আনা হয়।
মায়ে লাশ রেখেই শারমিন (১৭) মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় বসেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান।
এ অবস্থায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
খোঁজ নিয়ে জানা যায়, শারমিন আক্তার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে। তিনি ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। শনিবার গভীর রাতে তিনি ঢাকা প্রাইম হসপিটালে মারা যান।
