১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ প্রেমিকার বিয়ে, মাথা ন্যাড়া করে যুবকের দুধ দিয়ে গোসল

আহাদ গ্রামেরই এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন।

হঠাৎ প্রেমিকার বিয়ে, মাথা ন্যাড়া করে যুবকের দুধ দিয়ে গোসল

মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন সাতক্ষীরার যুবক আহাদ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 10:59 PM

Updated : 10 Jun 2023, 11:11 PM

হঠাৎ করেই প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রাগে-ক্ষোভে নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন সাতক্ষীরার এক যুবক।  

শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

যুবক আহাদ আলী (২০) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। 

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, “আহাদ আলীর সঙ্গে একই গ্রামের একটি মেয়ের কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবার মেয়েটিকে বিয়ে দিয়ে দেয়।

“এতে আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভ ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।”

ইউপি চেয়ারম্যান বলেন, পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে আহাদ কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

চন্দনপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কবির ফারুক জানান, এ ঘটনার সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কেউ কেউ মোবাইলে ছবিও তুলেছেন।