২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘জুয়া খেলতে বাধা দিয়ে’ ছুরিকাঘাতে তরুণ নিহত

ময়মনসিংহে ‘জুয়া খেলতে বাধা দিয়ে’ এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 11:07 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

সোমবার সন্ধ্যায় ময়ময়নসিংহ সিটির ২১ নম্বর ওয়ার্ডে তাকে ছুরি মারা হয় বলে কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহত ঋত্বিক হোসেন (২২) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। ময়মনসিংহ শহরের চকছত্রপুর এলাকার মিলন মিয়ার ছেলে তিনি।

ওসি পরিবারের বরাতে জানান, চকছত্রপুর এলাকায় মিলন মিয়ার একটি টং দোকান রয়েছে। দোকানের পাশে বিকেলে এলাকার কয়েকজন পয়সা ঘুরিয়ে জুয়া খেলছিল। মিলন তাদের খেলতে নিষেধ করেন। এ নিয়ে মিলন, তার দুই ছেলে নিরব রহমান শিশির ও ঋত্তিক হোসেনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

“দ্বদ্বের জেরে সন্ধ্যার দিকে ঋত্তিকের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল লোক। ঋত্বিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।”

ওসি বলেন, এর আগে জুয়া খেলা নিয়ে বিরোধে বিকেলে ঝগড়া হয়। তখন স্থানীয়ভাবে মিটিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে পরে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।