কক্সবাজারে জুয়ার আসর, ১৩ লাখ টাকাসহ আটক ৮
কক্সবাজারে পর্যটন এলাকার একটি ফ্ল্যাটে জুয়ার আসর থেকে ১৩ লাখ টাকাসহ আট জনকে আটক করেছে র্যাব।
সোমবার রাত ৯টার দিকে হোটেল-মোটেল জোনে এ অভিযান চালানো হয় বলে র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান।
আটকরা হলেন আলমগীর হোসেন (৩৯), নবী সুলতান (৪৮), কবির আহমদ (৪৭), শামীম আহমদ (৪৬), কামাল উদ্দিন (৩০), রাসেল আহমদ (৩৬), মোহাম্মদ নুর (৩৮) ও রবিউল হোসেন (৩৫)।
বিল্লাল উদ্দিন জানান, হোটেল-মোটেল জোনের একটি ফ্ল্যাটে ‘ক্যাসিনো বোর্ড’ দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ আট জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
