২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি বিএনপির নেতৃত্বে দীপন ও মামুন

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি পদে দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ মামুন নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 08:13 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উপনিবার্চনের মাধ্যমে এ নেতৃত্ব বাছাই করেন জেলার ১৪৯ জন কাউন্সিলর।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবু নাছের।

গত ২১ এপ্রিল জেলা বিএনপির সভাপতি শাহ আলম মারা গেলে পদটি শূন্য হওয়ার পর এ উপনিবার্চনের আয়োজন করা হয়। এই পদে প্রার্থী হওয়ার জন্য আগের কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে দীপন তালুকদার দীপু পদত্যাগ করেন। তখন সাধারণ সম্পাদকের পদও শূন্য হয়। এ কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে নির্বাচন হয়।   

ভোট গ্রহণ ও গণনা শেষে বেলা ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আবু নাছের।

মো. আবু নাছের জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে নতুন নেতাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেওয়া হয়েছে।

কমিটি নির্বাচনের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান অতিথি ছিলেন।