গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে কয়েকজন অস্ত্রধারী।
বুধবার রাত ৮টার দিকে নগরীর দিঘীরচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান।
নিহত কবির হোসেন (৩২) মহানগরের বারবৈকা দক্ষিণপাড়ার মো. মোস্তফার ছেলে।
জাকির হাসান জানান, রাত পৌনে ৮টার দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দিঘীরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ধারোলো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়।
“স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত কবির হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক ব্যবসায়ের কারণে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাসন থানার ওসি মো. মালেক খসরু খান জানান, নিহতের ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
