২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে যুবককে ছুরিকাঘাতে ‘হত্যার’ চেষ্টা, আটক ১

‘পূর্ব বিরোধের’ জেরে সিরাজগঞ্জ শহরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে; এ ঘটনায় এক যুবক আটক হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 12:27 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

মঙ্গলবার দুপুরে শহরের বাজার স্টেশন এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নজরুল ইসলাম জানান। 

আহত রাশেদুল ইসলাম সৌরভ (২৬) সিরাজগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর তাহমিনা খাতুন মিনা ও শহরের শহিদগঞ্জ মহল্লার ইউসুফ আলী দম্পতির ছেলে।

আটক জিহাদ শহরের শাহেদ নগর ব্যাপারীপাড়ার আবুল কালাম শেখের ছেলে।

ওসি বলেন, তিন দিন আগে শহিদগঞ্জ ও ব্যাপারীপাড়া মহল্লার কয়েকজন যুবকের সঙ্গে রাশেদুল ইসলাম সৌরভের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে রাশেদুলকে শহরের বাজার স্টেশনে একা পেয়ে কয়েকজন যুবক তার উপর হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীদের ছুরিকাঘাত রাশেদুল গুরুতর আহত হন। ঘটনার পর অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা জিহাদকে আটক করে পুলিশে সোর্পদ করে।

‘আশংকাজনক’ অবস্থায় রাশেদুলকে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়; সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।  

এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।