২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে কোভিডে আরও চারজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 02:46 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

মৃতদের মধ্যে দুজন রাজশাহীর, একজন নাটোর এবং একজন জয়পুরহাট জেলার বাসিন্দা।

সকালে এক প্রতিবেদনে হাসপাতালের পরিচালক জানান, চারজনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। একজন নারী ও তিনজন পুরুষ। দুইজনের বয়স ৬১ বছরের উপরে। একজনের ৫১ থেকে ৬০ এবং অপরজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হয়েছেন পাঁচজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন।

১৪৬ শয্যার কোভিড ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। করোনাভাইরাস নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনাভাইরাস শনাক্ত হয়নি বাকি সাতজনের।