২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নদী ভরাট, ইটভাটাকে লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে নদী ভরাট করায় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2022, 06:47 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

সদর উপজেলার পুখুরিয়া গ্রামের ‘পাভেল ব্রিকসে’ শনিবার এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহার ভ্রাম্যমাণ আদালত।

মিলন সাহা বলেন, পুখুরিয়া খেয়াঘাট এলাকায় ইট, বালু ও খোয়া ফেলে মধুমতী নদী ভরাট করে রেখেছে পাভেল ব্রিকস।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ওই ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।