মোটরসাইকেল থেকে রাস্তায়, পরে ট্রাকের ধাক্কায় মৃত্যু
জয়পুরহাট সদরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ার পর ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন।
শনিবার সন্ধ্যায় গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আলমগীর জাহান জানান।
নিহত শিউলী বেগম জেলার কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
ওসি আলমগীর জাহান জানান, গৃহবধূ শিউলী বেগম পাঁচবিবি পৌর এলাকা থেকে চোখের ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে জয়পুরহাট শহরে আসছিলেন।
“মোটরসাইকেলের গতি বেশি থাকায় পথে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর এলাকায় ছিটকে পড়ে যান শিউলী বেগম। এ সময় হিলিগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
