২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়ি থেকে ডেকে নিয়ে’ ট্রাক্টর চালককে হত্যা’

জয়পুরহাট সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ট্রাক্টর চালককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 02:02 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, রোববার সকালে উপজেলার তেঘর বিশা গ্রামের পাশের একটি ফসলের মাঠ থেকে মীর হাসান নামের ওই ট্রাক্টর চালকের লাশ তারা উদ্ধার করেন।

৩০ বছর বয়সী মীর তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

মৃতের পরিবারের বরাতে ওসি বলেন, “শনিবার রাতে ১২টার দিকে প্রতিবেশী তেঘরবিশা হঠাৎপাড়া গ্রামের এক কিশোর (১৭) মীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।এরপর মীর রাতে আর বাড়ি ফেরেনি। সকালে ফসলের মাঠে মীরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মীরকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাদতন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।