২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইউপি নির্বাচন: ৬ ও ৭ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সাজেক

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2022, 01:03 PM

Updated : 28 Apr 2022, 11:36 PM

সাজেক কটেজ মালিক সমিতিকে শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানান।

রাঙামাটির তিন উপজেলায় ৭ জানুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউএনও বলেন, “সাজেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেক ভ্যালির সব হোটেল-মোটেল, কটেজ ও রিসোর্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

“৬ ফেব্রুয়ারি থেকে এ ইউনিয়নে নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন ছাড়া সব গাড়ি ধরনের চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে।”

এ বিষয়ে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সমিতির আওতাধীন সব কটেজ-রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে।