২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ট্রাক চাপায় শিশু নিহত

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 09:21 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

নিহত ইয়াসিন শিকদার (১০) সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের স্বপন শিকদারের ছেলে।

সোমবার বিকেলে উপজেলার চর কালিকাপুর গ্রামে ট্রাকটি তাকে চাপা দেয় বলে মাদারীপুর থানার এএসআই শহীদুল ইসলাম জানান।

এএসআই বলেন, শিশুটি গ্রামের রাস্তায় খেলাধুলা করছি। এ সময় মাটি টানার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই শহীদুল ইসলাম।