২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ৩ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2022, 02:57 PM

Updated : 28 Apr 2022, 11:32 PM

মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাকি দুইজনের উপসর্গ ছিল। তাদের একজনের বাড়ি রাজশাহীতে এবং বাকি একজনের চাঁপাইনবাবগঞ্জে।

মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। পুরুষ একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজনের ৬১ বছরের বেশি। নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

শামীম জানান, সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

এর আগে রোববার ২২২ জনের কোভিড শনাক্ত হয়েছিল। ওই দিন ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন। আর ১০৪ শয্যার বিপরীতে ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিচালক জানান।