২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: দিনাজপুরে শনাক্তের হার বেড়ে ৫৩.৪৮ শতাংশ

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরনের প্রভাবের মধ্যে দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৯২ জন আক্রান্ত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2022, 02:09 PM

Updated : 02 Aug 2022, 02:44 PM

একে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে জেলা সিভিল সার্জন ডা. বোরহান-উল সিদ্দিকী জানান, এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার দিনাজপুরে সংক্রমণ বেড়ে শনাক্তের হার হয়েছে ৫৩ দশমিক ৪৮ শতাংশ।

তিনি জানান, ১৮ জানুয়ারি দিনাজপুরে সক্রিয় কোভিড রোগী ছিল ১০০; মঙ্গলবার এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। আগের দিন সোমবার কোভিড শনাক্ত হয় ৭৫ জনের।

আক্রান্তের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ১৬ জন। কোভিডের উপসর্গ নিয়ে আরও ১৬ জন ভর্তি রয়েছেন।

বোরহান বলেন, গত একদিনে কোভিডে আক্রান্ত কেউ মারা যায়নি। তবে রোববার ও সোমবার কোভিডে চারজনের ‍মৃত্যু হয়েছে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলা, সর্বত্র মাস্ক ব্যবহার না করা, হাট-বাজার ও শপিংমলসহ জনসমাগমের কারণে সংক্রমণ বাড়ছে বলে জানান জেলা সিভিল সার্জন।