২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১৫ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 03:40 PM

Updated : 25 Oct 2022, 10:09 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির বাসের চালক বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন চালক মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

নিহতের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান ওসি।