২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ২ কেজি ৬৪ গ্রাম ‘আইস’ জব্দ

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৬৪ গ্রাম মেথামফিটামিন মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ জব্দ করার খবর জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2022, 02:03 PM

Updated : 25 Oct 2022, 10:09 AM

মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে এই মাদক জব্দ করা হয় বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান।

তিনি বলেন, “মাদক পাচারের গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবি। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে গাছের নিচে রাখা পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।”

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার ক্রিস্টাল মেথ ধ্বংস করার জন্য ব্যাটালিয়নের দপ্তরে জমা রাখা হয়েছে জানান বিজিবির এ কর্মকর্তা।