২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকচাপায় অটোরিকশা আরোহী বাবা ও মেয়ের প্রাণ গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2021, 05:07 PM

Updated : 10 Oct 2022, 06:27 PM

শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে বেলী আক্তার (১৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই জাহাঙ্গীর আলম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশায় করে আলতাফ ও তার মেয়ে বেলী সোনারগাঁয়ে এক  বাড়িতে যাচ্ছিলেন।

“পথে বিপরীত দিক থেকে চাষাঢ়াগামী ইটবোঝাই একটি ট্রাক তাদের অটোরিকশাটি চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। ”

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ট্রাকের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।