সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ডালিম খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী-ঢাকা রেলপথের উপজেলার মাটিকোড়া রেলক্রসিং এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই আতোয়ার রহমান জানান।
নিহত ডালিম মাটিকোড়া উত্তরপাড়া গ্রামের লিটন হোসেনের স্ত্রী।
এসআই বলেন, বাড়ি থেকে খাবার নিয়ে কৃষিজমিতে স্বামীকে দিতে যাচ্ছিলেন ডালিম। পথে মাটিকোড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
“এতে ঘটনাস্থলেই ডালিমের মৃত্যু হয়।”
পরে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
