কনস্টেবল নিয়োগ: ‘তদবিরে বিব্রত’ সিরাজগঞ্জ পুলিশ সুপার
সিরাজগঞ্জে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিভিন্ন মহলের তদবিরে বিব্রত হওয়ার কথা প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার হাসিবুল আলম।
এই বিষয়ে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা পুলিশের ফেইসবুক পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের চুড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ফলাফল প্রকাশের মাধ্যমে এ প্রক্রিয়ার শেষ হবে ২৬ নভেম্বর।
পুলিশ সুপার আরও বলেন, এবার সিরাজগঞ্জ জেলায় কনস্টেবল পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারই প্রথম অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। প্রথমে ৫ হাজারের বেশি চাকরি প্রার্থী আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাচাই শেষে ২ হাজার ৬শ আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ২শ, আর নারীর সংখ্যা ৪শ।
