ইজিবাইকের ওপর ট্রাক, নিহত ২
গাজীপুরের শ্রীপুরে উল্টে যাওয়া ট্রাকের নিচে পড়ে মারা গেছেন একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও একজন যাত্রী।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার এমসি বাজার এলাকায় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, সকাল ৮টার দিকে যাত্রীসহ একটি ইজিবাইকটি দাঁড়ানো ছিল।
“এসময় ময়মনসিংহগামী পণ্যবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সেটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও আরোহী এক নারী নিহত হন “
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
