২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বগুড়ায় কয়েকজন ছাত্রকে বলাৎকারের অভিযোগে কওমী মাদ্রাসার এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 01:10 AM

Updated : 02 Aug 2022, 05:50 PM

শুক্রবার দুপুরে বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে ৩৫ বছর বয়সী এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, এই শিক্ষক ওই মাদ্রাসায় অবস্থান করতেন। গত রমজান মাসে মাদ্রাসায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে।

“ঈদের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্ররা সেখানে ফিরতে আপত্তি করলে বিষয়টি অভিভাবকদের কাছে জানাজানি হয়ে যায়।”

এসআই বেদার উদ্দিন জানান, এই খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই শিক্ষককে গ্রেপ্তার করে।  

‘বেশ কয়েকজনকে এই শিক্ষক বলাৎকার করেছে’ জানিয়ে এসআই বেদার উদ্দিন বলেন, এদের মধ্যে দুই জন ছাত্রের অভিভাবক মামলা করবে বলে জানিয়েছেন।