সিরাজগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার
রাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে ঢাকার কামরাঙ্গীর চর থেকে লাবু মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
লাবু উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের রজব আলীর ছেলে।
বিজ্ঞতিতে বলা হয়, লাবু ৫ এপ্রিল টিভি দেখানোর কথা বলে পাঁচ বছর বয়সী প্রতিবেশী ওই শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে লাবু পালিয়ে যায়। পরে মেয়েটির পরিবার থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
“পরে প্রযুক্তির ব্যবহার করে লাবুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
