করোনাভাইরাস: নোয়াখালী পৌর ভবনে মেয়রের ‘অক্সিজেন ব্যাংক’
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সেবায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান।
বুধবার সকালে পৌর ভবনে আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন শেষে মেয়র সাংবাদিকদের বলেন, “পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা যে কোনো রোগী এ সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যাতে কোনো রোগীর মৃত্যু না হয় এ জন্যই তার এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
একই সময় পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।
