২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে টিসিবি'র ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2020, 01:25 PM

Updated : 08 Apr 2022, 01:49 AM

বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মহসিন খান (৬০) ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ওই চেয়ারম্যানের গত বুধবার রাতে ধামরাই থানায় বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ভাড়ারিয়া এলাকার মো. মোরছালিন নামে এক ব্যক্তি।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

এরআগে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধামরাই পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী মো. মোরছালিনের অভিযোগ, টিসিবির ডিলারশিপ এনে দেওয়ার কথা বলে প্রায় ১৩ লাখ টাকা নেয় সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন। কিন্তু ডিলারশিপ না দিয়ে অনেক দিন ধরে নানা তালবাহানা করে আসছিলেন তিনি।

“টাকা নেওয়ার পর যে সমস্ত রশিদ দিয়েছিল খোঁজ নিয়ে দেখি সবই ভুয়া রশিদ। পরে তার কাছে টাকা ফেরত চাইলে নানাভাবে সে আমাকে হুমকি প্রদান করে। উপায় না দেখে পরে থানায় এসে মামলা করেছি।“