২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2020, 01:24 AM

Updated : 18 Aug 2022, 04:17 PM

নিহত আবির হাসান (২৫) মানিকগঞ্জ সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ধামরাই উপজেলার ডালিপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে তিনি।

বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে তিনি মারা যান বলে গোলরা হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান।

তিনি বলেন, ধামরাইয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে মানিকগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আবির। পথে পেছন থেকে আসা একটি মাটিভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।