রাজশাহীতে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ২
রাজশাহীতে ৪ কেজি হেরোইনসহ দুইজনকে আটকের খবর জানিয়েছে র্যাব।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আগের রাত ১০টার দিকে নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে জব্দ করা হেরোইনের বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা।
আটকরা হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
