২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত

পদোন্নতির দাবিতে সারা দেশের মতো ফরিদপুরেও স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2020, 02:41 PM

Updated : 18 Aug 2022, 04:09 PM

মঙ্গলবার সকাল থেকে পঞ্চম দিনের মতো কাজে যোগ না দিয়ে ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে জড়ো হন তারা। 

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকে গত বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয় বেতন বৈষম্য নিরসনের এ কর্মসূচি।

স্বাস্থ্য পরিদর্শকদের চতুর্দশ গ্রেড থেকে একাদশ, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের পঞ্চদশ গ্রেড থেকে দ্বাদশ এবং স্বাস্থ্য সহকারীদের ষষ্ঠদশ গ্রেড থেকে ত্রয়োদশ গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছেন আন্দোলকারীরা।

মঙ্গলবার কর্মসূচির সময় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন, কোষাধক্ষ্য নূর মোহাম্মদ ও জেলা সদস্য সুলতানা লায়লা পারভীনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।