২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বালুভর্তি নসিমনের ধাক্কায় অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 10:48 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মহিদুল ইসলাম জানান, উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দড়িকান্দি ক্লাবের সামনে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জলিল মোল্লা (৭২) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসূরা ইউনিয়নের কমলাপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

দুর্ঘটনার আহত অটোরিকশা যাত্রী বাবুল মিয়া (২৬) জানান, বারুয়াখালি থেকে অটোরিকশায় করে জলিল মোল্লা ও তিনি বান্দুরার দিকে যাচ্ছিলেন। পথে অপরদিক থেকে আসা বালুভর্তি নসিমন অটোরিকশাটিকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে তারা অটোরিকশার দুই যাত্রী ও চালক আহত হন। স্থানীয়রা গুরুতর আহত জলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ নসিমনটি জব্দ করলেও কোনো চালককে ধরতে পারেনি। তারা দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পরিদর্শক মহিদুল।