২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাস-অটো সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 12:43 AM

Updated : 18 Aug 2022, 03:54 PM

উপজেলার হাটচকগৌরী এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে বুধবার সন্ধ্যায় তারা হতাহত হন বলে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান।

পুলিশ হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নওগাঁগামী নওগাঁ ট্রাভেলস নামে একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান।

ওসি নজরুল বলেন, আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। পুলিশ নিহত দুইজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।