২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে সীমান্ত থেকে ৫ রোহিঙ্গাকে আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 05:50 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান।

তিনি বলেন, “পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের মধুছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঝিনাইদহের মহেশপুর আসে। সেখান থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় যাদবপুর বিওপি এলাকাধিন মান্দারতলা হতে তাদের আটক করা হয়।

“তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছে। পাচারকারী চক্রের দালাল নসিমুন চালকেও আটক করা হয়েছে।”

তাদেরকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।