আফরোজা সোমা
কবি, প্রাবন্ধিক ও গবেষক। পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ‘জেন্ডার’ ও ‘গণমাধ্যম’ তার কাজের অন্যতম বিষয়। প্রকাশিত গ্রন্থ ৭টি। এর মধ্যে ৫টি কবিতার ও ২টি প্রবন্ধের। উল্লেখযোগ্য গ্রন্থ গণমাধ্যম বিষয়ক প্রবন্ধগ্রন্থ 'আন্ডারস্ট্যান্ডিং ম্যাকলুহানঃ গণমাধ্যম, নয়ামাধ্যম ও সমাজ', জেন্ডার বিষয়ক প্রবন্ধ-গ্রন্থ 'বেশ্যা ও বিদুষীর গল্প' এবং কাব্যগ্রন্থ 'পরমের সাথে কথোপকথন'। তিনি প্রায় দেড় দশকের বেশি কাজ করেছেন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে।