২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 01:19 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, রোববার সকাল ৮টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় তাকে হত্যা করা হয়।

নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় (৩৫) ভাড়ায় মোটরসাইলে চালাতেন বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

ওসি ইকবাল বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে কারিগরপাড়ায় যান তঞ্চঙ্গ্যা। এ সময় তাকে গুলি করে হত্যা করা হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

“তঞ্চঙ্গ্যা ছিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) দলের কর্মী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।”